সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
ফরিদপুর প্রতিনিধি:: র্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে আজ শনিবার সকাল আনুমানিক ৭টা ৫ মিনিটে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধীন সোনাপুর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে উত্তম কুমার ঘোষ(৪২), পিতাঃ মৃত প্রভাস চন্দ্র ঘোষ, সাং-সোনাপুর, থানাঃ বালিয়াকান্দি, জেলা-রাজবাড়ীকে বিভিন্ন আকারের মোট ১৭টি গাঁজা গাছ (সর্বমোট ওজন ৬০০ গ্রাম) সহ হাতে নাতে আটক করে।
আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী লোকচক্ষুর অন্তরালে বানিজ্যিক উদ্দেশ্যে গাঁজা চাষ করে আসছিল। উদ্ধারকৃত গাঁজা গাছসহ আটককৃত আসামীকে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন করেছে।