সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

রাজবাড়ীতে অস্ত্র গুলিসহ আটক-১

শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি: রাজবাড়ীর বালিযাকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের সোনাকান্দর ঘাট থেকে আজ বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে অস্ত্র-গুলিসহ এক অস্ত্র বহনকারীকে গ্রেফতার করেছে।
রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দীকা মিলির নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজবাড়ীর অতিরীক্ত পুলিশ সুপার আব্দুল রাকিব খান, ডিবি পুলিশের ওসি কামাল হোসেন ও ইন্সেফেক্টার মো. জিয়ারুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সোনাকান্দর ঘাট থেকে পেঁয়াজের বস্তায় রাখা ২টি ওয়ান শুটারগান ও ২টি কার্তুজসহ অস্ত্র বহনকারী নিরাপদ মন্ডল ওরফে নিরা কামার(৫৫)কে গ্রেফতার করে।
গ্রেফতার কৃত অস্ত্র বহনকারী ঝিনাইদাহ জেলার শৈলকুপা উপজেলার তেতুলবাড়ী গ্রামের পঞ্চানন মন্ডলের ছেলে নিরাপদ মন্ডল ওরফে নিরা কামার। এ বিষয়ে বালিয়াকান্দি থানায় অস্ত্রগুলাবারদ আইনে মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com