সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

রংপুর রেঞ্জের ১২ বারের মত শ্রেষ্ঠ জেলা লালমনিরহাট

লালমনিরহাট প্রতিনিধি॥

আইনশৃঙ্খলা রক্ষা, আসামি তামিল, মাদক উদ্ধার ও সেবা দানে রংপুর রেঞ্জের ১২তম বারের মত শ্রেষ্ঠ জেলা হিসেবে পুরষ্কৃত হয়েছেন লালমনিরহাট পুলিশ সুপারসহ জেলার দুই পুলিশ কর্মকর্তা।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রংপুর রেঞ্জের উপ মহাপরিদর্শক (ডিআইজি) দেবদাস ভট্টাচার্য্য বিপিএম সেবা নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে আগস্ট মাসের মাসিক অপরাধ ও আইন শৃঙ্খলা পর্যালোচনা সভায় সেরাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।

১২তম বারের মত রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক পিপিএম সেবা, লালমনিরহাট ট্রাফিক পুলিশ পরিদর্শক তারিকুল ইসলাম শ্রেষ্ঠ ট্রাফিক নির্বাচিত হয়ে শ্রেষ্ঠত্বের ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন। রংপুর রেঞ্জের ৮ পুলিশ সুপারসহ বিভিন্ন স্থরের পুলিশ কর্মকর্তা ক্রেস্ট ও সনদ বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

১২তম বারের মত রংপুর রেঞ্জের সেরা পুলিশ সুপার নির্বাচিত হওয়া প্রসঙ্গে লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক পিপিএম সেবা বলেন, এ অর্জন জেলাবাসীর। এ অর্জন জেলা পুলিশ বাহিনীর।

লালমনিরহাটকে অপরাধ মুক্ত একটি আদর্শ জেলা গঠনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com