রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনিধি::
ফরিদপুরের সদরপুর উপজেলার চরবৃষ্ণপুর ইউনিয়নের নয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম খানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।
সোমবার সকাল ১১টায় বিদ্যালয়ের মাঠ চত্ত্বরে প্রধান শিক্ষকের অপসারন এবং বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা।
জানা গেছে, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম ওই স্কুলের নবম শ্রেনীর এক ছাত্রীকে তার নিজ কক্ষে ডেকে নিয়ে কুপ্রস্তাব দেয়। কুপ্রস্তাবে প্রধান শিক্ষককে ওই স্কুলের আরেক সহকারি শিক্ষক জহিরুল ইসলাম (খোঁকা কাজী) সহযোগীতা করে। প্রস্তাবে রাজি না হলে ওই শিক্ষার্থীকে প্রধান শিক্ষক বিভিন্ন রকমের ভয়ভীতি দেখায় ও তার পিতা উক্ত বিদ্যালয়ের অফিস সহকারি আনোয়ার হোসেনকে চাকরিচ্যুত করার হুমকি দেয়।
বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থী ও অবিভাবকরা সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন।
উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার ঘটনাস্থল পরিদর্শন করেন ও ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, এরই মধ্যে ঘটনার সত্যতা পেয়ে অত্র স্কুলের ম্যানেজিং কমিটি প্রধান শিক্ষক কামরুল ইসলাম ও সহকারি শিক্ষক জহিরুল ইসলাম (খোঁকা কাজী) কে সাময়িকভাবে বহিস্কার করেছে।
এছাড়া তাদের স্থায়ী বহিস্কারের জন্য বোর্ডের প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।