শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

যশোরে পৃথক ‘বন্দুকযুদ্ধ’ ৪ ডাকাত নিহত

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: যশোর সদর উপজেলার নোঙরপুর ও ঝিকরগাছার চাপাতলায় পৃথক ঘটনায় বন্দুকযুদ্ধে চারজন নিহত হয়েছে। নিহতরা সবাই ডাকাত সদস্য বলে দাবি পুলিশের। এ সময় ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলিসহ ডাকাতির সরঞ্জাম পাওয়া গেছে।

আজ শনিবার ভোরে যশোর সদর ও ঝিকরগাছা উপজেলা থেকে এই মরদেহ চারটি উদ্ধার করা হয়।

যশোর কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার এসআই মোখলেসুর রহমান সাংবাদিকদের জানান, ভোরে যশোর-মাগুরা মহাসড়কের নোঙ্গরপুর এলাকায় গোলাগুলি হচ্ছে- এমন সংবাদে পুলিশের একাধিক দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুই ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

অন্যদিকে, ঝিকরগাছা থেকে অজ্ঞাত দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার চাপাতলা মাঠ থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, ডাকাতির পণ্য ভাগাভাগি নিয়ে দু’গ্রুপের বিরোধে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। পুলিশ লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com