সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

ময়লা ও অসাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অপরাধে ফরিদপুরে আটক ৩

শাহজাহান হেলাল, পরিদপুর জেলা প্রতিনিধি॥ ফরিদপুর শহরের বিভিন্ন মিষ্টির দোকানে অভিযান চালিয়ে ময়লা ও অসাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদনের অপরাধে র‌্যাবের হাতে আটক-৩।

র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল সহকারী পরিচালক মোঃ হাছান আলী এর নেতৃত্বে আসন্ন পবিত্র রমজান উপলক্ষে বিশেষ অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার (১৭ মে) বিকেলে টেপাখোলা এলাকায় অবস্থিত বিভিন্ন মিষ্টি তৈরীর কারখানা তল্লাশীকালে রনি সুইট নামক মিষ্টি তৈরীর কারখানা, জলিল মিষ্টান্ন ভান্ডার ও জগদীশ মিষ্টান্ন ভান্ডার সমূহে অসাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও বিভিন্ন খাদ্যদ্রব্য উৎপাদনের অপরাধে মোঃ শফিকুল ইসলাম রনি(২৫), পিতা-মোঃ জাবেদ প্রামনিক, টেপাখোলা, শেখ জলিল(৪৫), পিতাঃ মৃতঃ শেখ চান্দা, দক্ষিণ টেপাখোলা, জগদীশ দাশ(৬০), পিতাঃ মৃত নারায়নর চন্দ্র দাশ, টেপাখোলা, কাতয়ালী, ফরিদপুর-দেরকে আটক করে।

ফরিদপুর সদর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) মোঃ পারভেজ মল্লিকের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভাক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫১ ধারা মোতাবেক মোঃ শফিকুল ইসলাম রনিকে ১০ হাজার, শেখ জলিলকে ৫ হাজার ও জগদীশ দাশকে ৫ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com