বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

ময়মনসিংহ জেলা ত্রাণ তহবিলে আসপাডা’র অনুদান

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::

ময়মনসিংহ জেলা প্রশাসনের ত্রাণ তহবিলে নগদ দুই লক্ষ টাকা ও তিন হাজার মাস্ক অনুদান হিসেবে প্রদান করেছে ভালুকা উপজেলার বেসরকারী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন।

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট মহাসঙ্কটে গরীব দুঃখী, দুস্থ ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের খাদ্যের নিশ্চয়তা প্রদানের জন্য ময়মনসিংহ জেলা প্রশাসনের ত্রাণ তহবিলে রোববার (৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্য্যালয়ের সামনে জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের হাতে নগদ দুই লক্ষ টাকা ও তিন হাজার মাস্ক তুলে দেন আসপাডা’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক লায়ন আলহাজ্ব মোঃ আবদুর রশিদ।

এ ব্যাপারে আসপাডা’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক লায়ন আলহাজ্ব মোঃ আবদুর রশিদ জানান, দেশের এই মহাবিপদের দিনে গরীব দুঃখী, দুস্থ ও ছিন্নমূল মানুষের পাশে আসপাডা সহযোগিতা করছে। গত ৩১ মার্চ “উপজেলা রিলিফ ফান্ডে” এক লক্ষ টাকার চেক দেয়া হয়েছে। পর্যায়ক্রমে ময়মনসিংহের অন্যান্য উপজেলাতেও এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com