বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: ময়মনসিংহে ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় দুজন নিহত হয়েছে। এসময় দুর্ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরো দুজন।

মঙ্গলবার রাত আড়াইটার দিকে নগরীর বাইপাস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে প্রাইভেটকার যাত্রী পল্টুর (৩০) নাম জানা গেছে। তবে তার স্ত্রীর নামসহ বিস্তারিত পরিচয় জানা যায়নি। আহতরা হলেন- ময়মনসিংহ শহর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ (২৭) ও রাজিব (২৯)।

পুলিশ জানায়, স্থানীয় বাইপাস মোড় এলাকায় একটি তেলবাহী ট্রাকের সঙ্গে শহরমুখী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খায়। এতে চালকসহ প্রাইভেটকারের চার যাত্রী আহত হন। তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

আহত অপর দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে সূত্র জানায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com