শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ময়মনসিংহে রেল যোগাযোগ স্বাভাবিক

ময়মনসিংহ প্রতিনিধি:: ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশন থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগিটি মেরামত করা হয়েছে। এতে স্বাভাবিক হয়েছে ময়মনসিংহ-গৌরীপুর রুটের রেল যোগাযোগ।

রোববার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের বগি উদ্ধার করা হয়।

এর আগে সকাল পৌনে ৮টার দিকে নগরীর বলাশপুর এলাকায় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে জারিয়া ঝাঞ্জাইলগামী ৪৯ বলাকা ময়মনসিংহ জংশন স্টেশনে, ঢাকাগামী ৭৭৮ হাওর এক্সপ্রেস ও ময়মনসিংহগামী ২৭১ জারিয়া লোকাল ট্রেন গৌরীপুর জংশনে আটকা পড়ে।

ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের পরিচালক শাহদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ‘ময়মনসিংহ এক্সপ্রেস’ ট্রেন ময়মনসিংহ স্টেশন থেকে ছেড়ে বলাশপুর এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। পরে কেওয়াটখালি লোকোসেডের ইনচার্জকে জানালে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বগি মেরামতের কাজ শুরু করে। পরে দীর্ঘ তিন ঘণ্টা পর বগিটি উদ্ধার করা হয় এবং ময়মনসিংহ-গৌরীপুর সেকশনে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com