বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ময়মনসিংহ ব্যুরো::
ময়মনসিংহ শহরে রেজাউল করিম রাসেল (৩৫) নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১০টায় শহরের মৃত্যুঞ্জয় স্কুল এলাকার ডিফেন্স পার্টি অফিসের সামনে এ ঘটনা ঘটে। নিহত রাসেল জেলা যুবলীগের সদস্য ও শম্ভুগঞ্জের হরিপুর এলাকার জালাল উদ্দিন ওরফে জালাল ডিলারের ছেলে।
রাসেলের বড় বোন জেসমিন জানান, রাত ১০টায় তার ভাইকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, কারা কেন রাসেলকে হত্যা করেছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।