বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

ময়মনসিংহ ব্যুরো:: ময়মনসিংহ শহরের কালিবাড়ী রোড এলাকায় ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. শরীফ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহত শরীফ মাদক ব্যবসায়ী।

পুলিশ জানায়, বন্দুকযুদ্ধে পুলিশ সদস্য শামীম হোসেন ও সেলিম মিয়া আহত হয়েছেন। তাদের পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে। বন্দুযুদ্ধের পর ঘটনাস্থল থেকে ১০০ পিস ইয়াবা ও ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

নিহত শরিফ শহরের কৃষ্টপুর এলাকার নাজিম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় ৭ টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, শনিবার রাত সাড়ে ১২ টার দিকে ডিবি পুলিশের দুটি দল মাদকবিরোধী অভিযান চালায়। পুলিশের একটি দল শহরের কালিবাড়ী রোড এলাকায় অভিযানে গেলে ৫-৬ জন মাদক ব্যবসায়ী তাদের ওপর অতর্কিতে হামলা চালায়। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়। পরে পুলিশ কয়েক রাউন্ড পাল্টা গুলি ছুঁড়লে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মো. শরীফ নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, পুলিশ নিহত শরীফের শরীরে তল্লাশি চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ঘটনাস্থল থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com