শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

লিটনের হাফ সেঞ্চুরি, উল্টো লিড নিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:: চট্টগ্রাম টেস্টের শেষ দিনের চ্যালেঞ্জ খুব দারুণভাবে মোকাবেলা করে চলছে বাংলাদেশ। অবিচ্ছিন্ন জুটিতে লড়াই করছেন মুমিনুল হক এবং লিটন দাস। সেঞ্চুরির কাছাকাছি থাকা মুমিনুলের পর হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাসও। এই রিপোর্ট লেখা পর্যন্ত দুজনের জুটিতে এসেছে ১১৯ রান। দুর্দান্ত ব্যাটিংয়ে কেটে গেছে ইনিংস হারের শংকা। শ্রীলঙ্কার ২০০ রান অতিক্রম করে উল্টো লিড নিয়েছে বাংলাদেশ। দিনের বাকী দুই সেশনে এমন দুর্দান্ত ব্যাটিং করলেই ম্যাচ বাঁচানো কঠিন কিছু নয়।

৩ উইকেটে ৮১ রান নিয়ে আজ পঞ্চম দিনের খেলা শুরু করে বাংলাদেশ। শুরু থেকেই সতর্ক ছিলেন অপরাজিত মুমিনুল হক এবং নতুন ব্যাটসম্যান লিটন দাস। ধীরে ধীরে তারা উইকেটে সেট হয়ে যান। ৭৮ বলে ১ চার ১ ছক্কায় হাফ সেঞ্চুরি তুলে নেন মুমিনুল। এরপর প্রথম ইনিংসে বাজেভাবে আউট হয়ে সমালোচিত লিটন দাস ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে নিয়েছেন ৯৩ বলে ৬ বাউন্ডারিতে।

বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৫১৩ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসেই ৭১৩/৯ রানের পাহাড় গড়েছে দিনেশ চান্দিমালের দল। শ্রীলঙ্কার চেয়ে ২০০ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে দিনের শেষ সময়টুকুতেই তিন শীর্ষ ব্যাটসম্যান তামিম ইকবাল (৪১), ইমরুল কায়েস (১৯) এবং মুশফিকুর রহিম (২)।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com