রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন লালমনিরহাটের ৩ বীর সেনা

লালমনিরহাট প্রতিনিধি::

লালম‌নিরহা‌টের ৩ জনসহ মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন মুজিবনগর সরকারের ৩২ জন কর্মচারী। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৬৫তম সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে সম্প্রতি গেজেট প্রকাশিত হয়েছে।

নতুন এই ৩২ জনকে নিয়ে মুজিবনগর সরকারের মোট ৬৭০জন কর্মচারী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেলেন।

লালম‌নিরহা‌টের নতুন স্বীকৃতি পাওয়া ৩ জন হলেন- পাটগ্রাম উপ‌জেলার মৃত রফিকুল ইসলাম বসুনীয়া ও কাজী ফায়জুল বারী এবং হাতীবান্ধা উপ‌জেলার মো. আব্দুল জলিল প্রামানিক।

১৯৭১ সালের ১০ এপ্রিল মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের অস্থায়ী সরকার বা মুজিবনগর সরকার গঠিত হয়।

লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন জানান, মুজিবনগর সরকারের ওই ৩ কর্মচারীকে যোগ্য সম্মান দিয়ে বর্তমান সরকার তাদের স্বীকৃতি প্রদান করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com