রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

মিনা দিবস উদযাপন উপলক্ষে মধুখালী উপজেলা শিক্ষা অফিসের র‌্যালী

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি::

“শিখবো মোরা হেসে খেলে- মনের মত স্কুল পেলে” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ফরিদপুরের মধুখালী উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মিনা দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বর থেকে একটি আনন্দ র‌্যালী বের হয়ে ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেট এলাকা প্রদক্ষিণ করে যথা স্থানে শেষ হয়।

র‌্যালী পরবর্তী উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ মধুখালী শাখার সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু।

আলোচনা সভায় মুখ্য বক্তব্য উপস্থাপন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.ইসমাইল হোসেন। এ সময় বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মাদ দেলোয়ার হোসেন, নাসিমা আক্তার, উজ্জল কুমার বিশ্বাস, অধির কুমার বিশ্বস ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমান। আলোচনা সভা ও র‌্যালীতে উপস্থিত ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শিক্ষার্থীগনসহ প্রমুখ।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের যেমন খুশি তেমন সাঝো ও চিত্রাংকণ প্রতিযোগিতা এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com