শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ

মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ

‎মো: জাহিদ, কুড়িগ্রাম প্রতিনিধি:: ‎পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে কুড়িগ্রামের উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (১২ জুলাই) দুপুরে ছাত্র-জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মসজিদুল হুদা মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎এ সময় শিক্ষার্থী নাজমুল আল হাসানের সঞ্চালচনায় বক্তব্য রাখেন, শিক্ষক ও সমাজ সেবক আসাদুজ্জামান আসাদ, শিক্ষার্থী মোজাফফর হোসেন, সাইফুল ইসলাম, মারুফা আক্তার, শারমিন প্রমুখ।

‎সমাবেশে বক্তারা বলেন, এই দিন দেখার জন্য কি আমরা দেশ স্বাধীন করেছিলাম? এখন প্রকাশ্যে চাঁদাবাজি ও হত্যাকাণ্ড চলছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতিতে আমরা মর্মাহত। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

‎প্রসঙ্গত, গত ৯ জুলাই পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে ৩ নম্বর গেটে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে পিটিয়ে ও মাথা থেঁতলে হত্যা করা হয়। ১১ জুলাই হত্যাকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে নিন্দা ও ক্ষোভের ঝড় ওঠে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com