বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ ভালুকায় ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্প, ঢাকাসহ কেঁপে উঠল বিভিন্ন এলাকা তারেক রহমান ১০০ দিনে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হলেন

মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ

বিনোদন ডেস্ক:: বলিউড তারকা ক্যাটরিনা কাইফ নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ করে জানালেন, তিনি মা হতে চলেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিসহ পোস্টের ক্যাপশনে লিখেছেন, আমাদের জীবনের সব থেকে সুন্দর অধ্যায় শুরু করতে চলেছি। এত ভালোবাসায় ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।

ছবিতে ক্যাটরিনাকে সাদা রঙের পোশাকে দেখা গেছে, বেবি বাম্পকে আলতো করে ছুঁয়ে আছেন ভিকি।

কয়েক মাস ধরেই গুঞ্জন ছড়িয়েছে, বাবা-মা হচ্ছেন ক্যাটরিনা ও ভিকি। এর মধ্যে সোমবার সন্ধ্যায় ‘হোমবাউন্ড’ সিনেমার প্রিমিয়ারে একা হাজির হয়েছিলেন ভিকি। এরপর বিষয়টি নিয়ে গুঞ্জনটা আরও খানিকটা ভিত্তি পায়।

এদিকে গুঞ্জনের মধ্যেই এই তারকা দম্পতি জানালেন, তাদের ঘর আলো করে নতুন অতিথি আসছে।

মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই খবর। ভিকি-ক্যাটরিনা আপাতত শুভেচ্ছার জোয়ারে ভাসছেন। বলিপাড়ার অন্যতম ‘হ্যাপেনিং কাপল’কে শুভেচ্ছা জানিয়েছেন আলিয়া ভাট, সোনম কাপুর থেকে রণবীর-দীপিকা, অক্ষয় কুমারসহ আরও অনেকে।

অক্টোবর মাসেই সন্তানের জন্ম হতে পারে বলে জানা গেছে। ২০২১ সালের ডিসেম্বর মাসে বিয়ে করেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কুশল। রাজস্থানে রাজকীয়ভাবে বিয়ে করেন তারা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com