শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

মালয়েশিয়ায় জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী পালিত

আন্তর্জাতিক ডেস্ক:: মালয়েশিয়ায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২২ জানুয়ারি রোববার মালয়েশিয়াস্থ ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম এবং যুবদল সুংগাইবুলু শাখা এক মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, মালয়েশিয়া শাখা বিএনপির প্রকাশনা সম্পাদক, ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী এমডি মামুন বিন আব্দুল মান্নান। প্রকৌশলী শফিকুল ইসলামের সঞ্চালনায় এবং পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন মো. দেলোয়ার হোসেন। এতে উপস্থিত ছিলেন, মালয়েশিয়া যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আহম্মেদ সাগর, সহ সাংগঠনিক সম্পাদক হাসিবুল রহমান শান্ত, যুবদল নেতা এনায়েত হোসেন, হযরত আলী, সর্দার মুনসুর, আনোয়ার হোসেন, শাহ আলম, যুবনেতা রিয়াদ মল্লিক, গাজী কবিরসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী। অনুষ্ঠানে জিয়াউর রহমানের বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com