সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

মানুষের অস্তিত্ব রক্ষায় বৃক্ষের অবদান অনস্বীকার্য: খন্দকার মোশারফ হোসেন

ফরিদপুর প্রতিনিধি::

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সংক্রান্ত সংসদিয় স্থায়ি কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন এমপি বলেন, খাদ্য ও পুষ্টির চাহিদা পূরন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অক্সিজেন ও মূল্যবান কাঠ সরবরাহ, প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলাসহ পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম।

তিনি সোমবার বিকেলে ফরিদপুর ব্রক্ষ্মসমাজ সড়কে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সামাজিক বন বিভাগের আয়োজনে এবং জেলা প্রশাসনের সার্বিক সহায়তায় অনুষ্ঠিত পক্ষকাল ব্যাপী বৃক্ষমেলা-২০১৯ উদ্বোধন কালে এসব কথা বলেন।

মোশাররফ হোসেন বলেন, বৃক্ষ শুধু ফল, কাঠ আর ছায়াই দান করেনা, মানুষের অস্তিত্ব রক্ষায় বৃক্ষের অবদান অনস্বীকার্য। জীবন রক্ষার পুষ্টি উপাদান, খনিজ লবনসহ এন্টি-অক্সিডেন্টের মূল উৎস্য ফল। প্রতিদিন ফল খেলে রোগ বালাই হবেনা, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে এবং শরীরের সৌন্দর্য বৃদ্ধি পাবে। ফলের মাধ্যমে খাদ্য ও পুষ্টির চাহিদা পূরন হয়, অক্সিজেন ও মূল্যবান কাঠ পাওয়া যায়, প্রাকৃতিক দূর্যোগের মোকবিলা করা যায় এবং পরিবেশের ভারসাম্য রক্ষাসহ ভু-মন্ডলকে টিকিয়ে রাখার জন্য বৃক্ষের ভুমিকা অপরিসীম।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃক্ষ মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, পুলিশ সুপার জাকির হোসেন খান পিপিএম পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড সুবল চন্দ্র সাহা,সদর উপজেলা চেয়ারম্যান রাজ্জাক মোল্লা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কার্তিক চন্দ্র সাহা, জেলা যুবলীগের সভাপতি এএইচএম ফোয়াদ, প্রেস ক্লাবের সভাপতি মো. ইমতিয়াজ হাসান রুবেল,নার্সারী মালিক সমিতির সভাপতি মোঃ আক্কাস হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা এনামুল হক ভূইয়া।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান,জেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক ঝর্না হাসান,শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম লেভী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com