বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি::
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরনে স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুলে দিন ব্যাপী বর্ন মেলা শুরু হয়েছে। ২১ ফেব্রুয়ারী বুধবার সকাল সাড়ে এগারোটায় স্কাইলার্ক স্কুল আয়োজিত বর্ণ মেলার ফিতা কেটে উদ্ধোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী অজয় কুমার সরকার, হাতিবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাসান সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, স্কাইলার্ক স্কুলের সভাপতি শহিদুজ্জামান সোহেল, অধ্যক্ষ আব্দুল কাদের ও প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়ার আল মামুন পরাগ প্রমুখ উপস্থিত ছিলেন।
স্কাইলার্ক স্কুল প্রাঙ্গনে দিনব্যাপি এ মেলায় উপজেলার ৫টি শিশু শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করেন।