বুধবার, ২৪ Jun ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
ভ্রাম্যমান প্রতিনিধি:: নবাবগঞ্জের মাঝিরকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় আয়োজন করেছে “ফল উৎসব ‘২৬”।
আজ রোববার (১৪ জুন) পল্লবী কচি-কাঁচার মেলার সহযোগিতায় এ “ফল উৎসব” অনুষ্ঠিত হয়।
ফল উৎসবে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক উন্নতি সরকার, বিশেষ অথিতি ছিলেন সাদাপুরের শিশুবন্ধু জনাব মোহাম্মদ রুবেল তালুকদার।
রুবেল তালুকদার বলেন, আজকে অনুষ্ঠানটি শিশুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে তিনি মায়েদের প্রতি আহ্বান জানান মৌসুমি ফলগুলো খাওয়াতে। তিনি অনুরোধ করেন জোর করে শিশুদের না খাওযাতে।
প্রধান শিক্ষক উন্নতি সরকার উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। বিশেষ করে রুবেল তালুকদার এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিক্ষক জনাব লাবু আহমেদ শিশুদের ফল পরিচিতিতে সহযোগিতা করেন।
বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মিনারা বেগম, ফাহমিদা আক্তার, লাবলু আহমেদ, অমলেশ সরকার, সুদিপ্ত চক্রবর্তী ও শ্রাবনী রানী ধর ।