শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

মহেশপুর সীমান্তে আবারো অবৈধভাবে প্রবেশের সময় আটক ১৩

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহের মহেশপুর সীমন্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় নারী, পুরুষ, শিশুসহ ১৩ জনকে আটক করেছে বিজিবি।

সোমবার সকালে উপজেলার ঘুঘরি এলাকা থেকে তাদের আটক করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবি’র অতিরিক্ত পরিচালক (উপ-অধিনায়ক) কামরুল হাসান জানান, সোমবার সকালে বিজিবি’র একটি দল সীমান্তে টহল দিচ্ছিল। সে সময় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ৪ জন পুরুষ, ২ জন নারী, ৫ জন অপ্রাপ্ত বয়স্ক, ১ জন ভারতীয় নাগরিক পুরুষ ও সীমান্ত পারপারে সহায়তাকারী হিসেবে ১ জন সিএনজি চালকসহ মোট ১৩ জনকে আটক করা হয়।

তিনি আটককৃতদের উদ্বৃত্তি দিয়ে আরো বলেন, অবৈধভাবে প্রবেশকারীরা বিভিন্ন সময়ে কাজের জন্য ভারতে গিয়েছিল। তাদের বিরুদ্ধে ১৯৭৩ সালের পাসপোর্ট অধ্যাদেশ আইনের ১১ (১) (গ) মামলা দিয়ে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com