বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

মহেশপুরে ৬টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

ঝিনাইদহ প্রতিনিধি, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম॥ ঝিনাইদহের মহেশপুর উপজেলার বড়বাড়ি এলাকা থেকে ৬টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। এ সময় তার কাছ থেকে ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের বারের ওজন ৫৯৯ গ্রাম। যার আনুমানিক মূল্য ৪১ লাখ ৮১ হাজার ১০৬ টাকা।

সোমবার (১ জুলাই) সন্ধ্যার দিকে তাকে আটক করা হয়। তবে আটক চোরাকারবারির নামপরিচয় প্রাথমিকভাবে জানায় বিজিবি।

সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক জানান, সোমবার সন্ধ্যার দিকে মহেশপুর উপজেলার যাদবপুর বিওপির টহল দল বড়বাড়ি এলাকায় সন্দেহভাজন ব্যক্তির পকেট তল্লাশি করে টেপ দিয়ে মোড়ানো ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়াও একটি মোবাইল ও একটি ইজিবাইক জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মহেশপুর থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com