শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

মহেশপুরে দ্বিতীয় শ্রেনীর ছাত্রীকে ধর্ষন, থানায় মামলা

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহের মহেশপুরে দ্বিতীয় শ্রেনীর এক স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে। মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নির্যাতিতার স্বজনরা জানান, শনিবার বিকেলে শিশুটি খেলতে খেলতে প্রতিবেশি মসলেম শেখের ছেলে কাঠমিস্ত্রি হাফিজুরের বাড়িতে যায়। বাড়ি থেকে হাফিজুর বাজার থেকে চানাচুর কিনে দিয়ে পার্শবর্তী কলা বাগানে নিয়ে যায়। সেখানে তাকে জোরপুর্বক ধর্ষণ করে কাউকে না বলার জন্য ভয় দেখায়। শিশুটি বাড়িতে এসে বিষয়টি বাবা-মাকে জানায়।

পরে মহেশপুর থানায় নির্যাতিতার পিতা বাদী হয়ে হাফিজুরকে আসামী করে একটি মামলা দায়ের করে। সেখান থেকে রাত ২ টার দিকে ডাক্তারি পরীক্ষার জন্য নির্যাতিতাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত হাফিজুর।

এ ব্যাপারে মহেশপুর থানার ওসি (তদন্ত) এস এম আমানুল্লাহ বলেন, শিশুটির ডাক্তারী পরীক্ষা করানোর জন্য ঝিনাইদহে পাঠানো হয়েছে। ধর্ষক হাফিজুরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com