শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

মহেশপুরে গ্রাম পুলিশকে মারধর মামলায় ইউপি সচিব ও মেম্বরের কারাদন্ড

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে বিল্লাল হোসেন নামের এক গ্রাম পুলিশকে মারধর করা মামলায় ওই ইউনিয়নের সচিব ও এক সদস্যকে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে ঝিনাইদহের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক এম এ আজহারুল ইসলাম এ দন্ডাদেশ প্রদাণ করেন।

দন্ডিতরা হলো-বাঁশবাড়িয়া ইউনিয়নের সচিব ঝিনাইদহ শহরের স্টেডিয়ামপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে জহুরুল ইসলাম (৪৫) ও মহেশপুর উপজেলার বাগানমাঠ গ্রামের আমির বক্স সরকারের ছেলে ইউপি সদস্য হাবিবুর রহমান।

মামলার বিবরণে জানা যায়, ইউপি সচিব জহুরুল ইসলাম ও ইউপি সদস্য হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে ইউনিয়নে নানা অনিয়ম করে আসছিল। এর প্রতিবাদ করায় গত বছরের ৫ আগস্ট ইউনিয়ন পরিষদে ডেকে এনে বিল্লাল হোসেনকে বেধড়ক মারধর করে সচিব ও মেম্বর। এ ঘটনায় ওই মাসের ৮ তারিখে ২ জনকে আসামী করে মহেশপুর থানায় একটি মামলা দায়ের করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার ওই দুই জনকে ৬ মাসের কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানার আদেশ দেয়। জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদন্ড প্রদাণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com