সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মধুখালীতে বিভিন্ন কর্মসূচী পালিত

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি::

ফরিদপুরের মধুখালীতে যথাযথ মর্যাদায় ২৬ মার্চ ৪৯তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিকদল এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচী পালন করেছেন।

প্রথমে পৌনে ৮টায় বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পমাল্য অর্পন শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা চেয়ারম্যান মো. আজিজুর রহমান মোল্যা, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ‘লীগ সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার মোস্তফা মনোয়ার, পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন এবং বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা ও পৌর আ’লীগ ও তার অংগসংগঠন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

সকাল ৮টায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ এবং পুলিশ, আনসার-ভিডিপি এবং বয়েজ স্কাউটস, গার্লস ইন স্কাউটস, গার্লস গাইড ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ কুচকাওয়াজ ও ডিসপ্লে এবং শিশুদের খেলাধুলা অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ অনুষ্ঠান সালাম গ্রহণ করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. আজিজুর রহমান মোল্যা। এ সময় তার সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা মনোয়ার এবং অফিসার ইন-চার্জ মো. মিজানুর রহমান। সালাম গ্রহণ শেষে উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা মনোয়ার।

মধুখালী আধুনিক মিলনায়তনে বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা অধির কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা। সংর্বধনায় বক্তব্য রাখেন মদুখালী থানার পরিদর্শক মো.মিজানুর রহমান,উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন,কৃষিকর্মকর্তা প্রতাব মন্ডল, প্রাণী সম্পদ কর্মকর্তা পৃথ্বিজ কুমার দাস,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো.খুরশিদ আলম, শেখ আ.ওহাব।

বিকেলে মহিলাদের ফুটবল প্রতিযোগিতা এবং স্থানীয় সুধী সমাজ, মুক্তিযোদ্ধা ও উপজেলা প্রশাসনের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com