রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি॥
ফরিদপুরের মধুখালীতে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নির্বাহী কর্মকর্তার মোঃ মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সাম্পাদক মোঃ রেজাউল হক বকু, মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম মাসুম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ খুরশিদ আলম, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মির্জা আক্তারুজ্জামান খোকন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মির্জা আলী আহম্মদ, উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক আবু সাঈদ মিয়া, মধুখালী প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক শাহজাহান হেলাল, পৌর কাউন্সিলর মোরশেদা আক্তার মিনা। উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগন উপস্থিত ছিলেন। সভায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের বিভিন্ন কর্মসূচীর বিস্তারিত আলোচনা এবং সিদ্ধান্ত গৃহীত হয়।