বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ময়মনসিংহে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি:: ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় প্রকাশ্য দিবালোকে হারুনুর রশিদ হারুন (৫৫) নামে এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার সময় স্থানীয়দের ধারণ করা ভিডিও চিত্রে খুনিকে চিৎকার করে উল্লাস করতে দেখা গেছে। পরে পুলিশ অভিযুক্ত রুবেল মিয়াকে (৩৫) আটক করে।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার পাইথল ইউনিয়নের গয়েশপুর বাজারে হত্যাকাণ্ডটি ঘটে।

এদিকে, ঘটনার পরপরই উত্তেজিত লোকজন রুবেল মিয়ার বাড়িতে আগুন দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাগলা থানা পুলিশ ফাঁকা গুলি নিক্ষেপ করে।

নিহত হারুন অর রশিদ পাইথল ইউনিয়নের গোয়ালবর গ্রামের মৃত খুরশেদ আলমের ছেলে। ঘাতক রুবেল মিয়াও একই ইউনিয়নের নেওকা গ্রামের শাহাব উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, নিহত হারুনুর রশিদ হোমিও চিকিৎসক ছিলেন। আজ দুপুরে তিনি নিজ প্রতিষ্ঠান ফিরোজা হোমিও হলে বসে ছিলেন। এসময় রুবেল মিয়া এসে তাকে দোকান থেকে বের করে কুপিয়ে হত্যা করেন। পরে লোকজন উত্তেজিত হয়ে রুবেল মিয়ার বাড়িতে আগুন দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাগলা থানা পুলিশ ফাঁকা গুলি নিক্ষেপ করে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খাইরুল আলম বলেন, রুবেল মিয়াকে আটক করা হয়েছে। কি কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে এখনো জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com