বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ময়মনসিংহে সাংবাদিক স্বপন ভদ্রকে কুপিয়ে হত্যা, আসামী গ্রেপ্তার

প্রবীণ সাংবাদিক তারাকান্দা প্রেসক্লাবের সহ-সভাপতি স্বপন ভদ্র

ময়মনসিংহ প্রতিনিধি:: ময়মনসিংহ শহরের শম্ভূগঞ্জ বাইদ্যাপাড়া এলাকায় প্রবীণ সাংবাদিক তারাকান্দা প্রেসক্লাবের সহ-সভাপতি স্বপন ভদ্রকে কুপিয়ে হত্যা করেছে এক মাদক কারবারি। সাগর নামের ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে শম্ভূগঞ্জ বাইদ্যাপাড়া এলাকায় খুনের ঘটনাটি ঘটে।

জানা গেছে, স্বপন ভদ্র মাদক কারবারিদের বিরুদ্ধে সরব ছিলেন। সে জন্য পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাকে খুন করেন সাগর।

এলাকাবাসী জানান, শনিবার বেলা ১১টার দিকে স্বপন ভদ্র শম্ভূগঞ্জ বাইদ্যাপাড়া চা স্টলে বসে চা পান করছিলেন। এ সময় হঠাৎ সন্ত্রাসী সাগর তাকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হাতের কবজি কেটে ফেলে। এরপর তার মাথায় ও পিঠে কুপিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয় লোকজন সাংবাদিক স্বপন ভদ্রকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপর ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মো. আজিজুল ইসলাম, কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন করেন। স্বপন ভদ্রের হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দেন পুলিশ সুপার।

ঘটনার চার ঘণ্টার মধ্যে বেলা তিনটার দিকে গৌরীপুর থানার ওসি মীর্জা মাজাহারুল ইসলাম ও কোতোয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার আনোয়ার হোসেনের নেতৃত্বে গৌরীপুর পাছার বাজার থেকে সাগরকে গ্রেপ্তার করে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com