শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ময়মনসিংহে সড়ক দূর্ঘটনায় নিহত ৩

ময়মনসিংহ ট্রতিনিধি:: ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন।

সোমবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের কাশিগঞ্জ বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

তারাকান্দা থানার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ মোড় থেকে যাত্রী নিয়ে নেত্রকোনার দিকে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। কাশিগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন মারা যায়। আহত তিনজনকে হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।

মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাক জব্দ করা হয়েছে। নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com