শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

ময়মনসিংহ প্রতিনিধি:: ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৪০ জন।

সোমবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর দিঘারকান্দা বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ফাইয়াজ অ্যান্ড তাজ নামের একটি যাত্রীবাহী বাস দিঘারকান্দা বাইপাস এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপটি ছিটকে গিয়ে রাস্তার পাশে পড়ে যায়।

অপরদিকে বাসটি মহাসড়কের ডিভাইডারে উঠে সেখানে থাকা বিলবোর্ডে ধাক্কা খায়। এতে বিলবোর্ডটি ভেঙে যায় এবং বাসটির সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, ‘আহত যাত্রীদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com