শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুসহ ৪ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি:: ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বীরঘোষপালা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুসহ একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে এই বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে।

মৃত্যুরা হলেন- জামাল উদ্দিন (৩২), তার মা আনোয়ারা বেগম (৬৫), শিশু কন্যা আনিকা আক্তার (৪), মোছা. ফাইজা (৬)।

চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূঁইয়া জানান, মারা যাওয়া জামাল উদ্দিন অসহায় দরিদ্র পরিবারের সন্তান। অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। নিজের বসতঘরেই অটোরিকশা চার্জ দিতেন। আজ বিকেল ৩টার দিকে জামাল উদ্দিন ঘর থেকে অটোরিকশা বের করতে যান। অসাবধানতায় অটোরিকশাটি বিদ্যুৎতায়িত হয়ে জামাল উদ্দিন বিদ্যুস্পৃষ্ট হন। চিৎকার শুনে জামাল উদ্দিনকে বাঁচাতে তার মেয়ে আনিকা ও ফাইজা দৌঁড়ে বাবার কাছে গেলে তারাও বিদ্যুতায়িত হয়। এ সময় জামাল উদ্দিনের মা আনোয়ারা বেগম ছেলে ও নাতিদের ধরলে তিনিও ঘটনাস্থলে মারা যান।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যুর খবর শুনেই আমরা ঘটনাস্থলে যাই। লাশগুলো উদ্ধার করা হয়েছে। বিষয়টি খুবই মর্মান্তিক। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com