বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ময়মনসিংহে বাস-মাইক্রোর সংঘর্ষে ভাই-বোন নিহত

ময়মনসিংহ প্রতিনিধি:: ময়মনসিংহের তারাকান্দায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ভাই-বোন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো তিন যাত্রী।

রোববার (৩১ মার্চ) সকালে ময়মনসিংহ-ফুলপুর মহাসড়কে উপজেলা সদরের দক্ষিণ বাজারে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাসুরা মোকাদ্দাস আনাফ (১৬) ও আনাস (২)।

তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, সকালে ওই স্থানে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সাথে শেরপুরগামী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের আরোহী দুই ভাই-বোন নিহত হয়। আহত হয় আরো তিনজন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com