বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

ময়মনসিংহে বাস ও সিএনজি সংঘর্ষে নিহত ৭

ময়মনসিংহ প্রতিনিধি::

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শনিবার (৮ আগস্ট) বিকেল ৩টা ৫০ মিনেটে ময়মনসিংহ-জামালপুর মহাসড়কের মুক্তাগাছা উপজেলার ভাবকীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস।

ময়মনসিংহ জেলা ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এসএম সেলিম বলেন, জামালপুরগামী রাজীব পরিবহনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় সিএনজি। এতে সিএনজির সাত যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। হতাহতদের উদ্ধারের চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com