শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ময়মনসিংহে বালুবোঝাই ট্রাকে ট্রেনের ধাক্কায় ৪ জন নিহত

ময়মনসিংহ প্রতিনিধি:: ময়মনসিংহে বালুবোঝাই ড্রাম ট্রাকে ট্রেনের ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় ময়মনসিংহ-ঝারিয়া রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে শম্ভুগঞ্জ জিকেপি কলেজের পিছনে রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জারিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনটি ময়মনসিংহের শম্ভুগঞ্জ ক্রসিং পার হওয়ার সময় বালু বোঝাই একটি ড্রাম ট্রাক রেললাইনে উঠে পড়ে৷ এসময় ট্রেনের ধাক্কায় রেললাইন থেকে ছিটকে পড়ে ট্রাকটি।

এতে ঘটনাস্থলে চারজন নিহত হন। চারজনই ট্রেনের যাত্রী বলে ধারণা করা হচ্ছে। তাদের একজনের মরদেহ ট্রাকের পাশে পড়ে আছে এবং একজনের মরদেহ ট্রেনের সামনের অংশে ঝুলে থাকতে দেখা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com