শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

শিরোনামঃ
আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

মনোনয়ন বঞ্চিত হয়ে জাপা থেকে বিএনপি’তে বাবুল

লালমনিরহাট প্রতিনিধি॥

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে মনোনয়ন বঞ্চিত হয়ে দ্বিতীয় বারের মত দলবদল করে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন সমাজ কল্যান সম্পাদক রোকন উদ্দিন বাবুল বিএনপিতে যোগদান করেছেন।

মঙ্গলবার (২৭ নভেম্বর) সকালে বিএনপি’র চেয়ারপার্সনের কার্যালয়ে কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর হাতে ফুল দিয়ে পুনরায় বিএনপিতে যোগদান করেন তিনি।

রাজনৈতিক বিভিন্ন সুত্রে জানা গেছে, বিগত উপজেলা পরিষদ নির্বাচনে জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হিসেবে কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে বঞ্চিত হন রোকন উদ্দিন বাবুল। এরপর বিএনপি’র বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিস্কার করে বিএনপি’র কেন্দ্রীয় কমিটি। সেই নির্বাচনে নৌকার প্রার্থী মাহবুবুজ্জামান আহমেদের কাছে পরাজিত হন বাবুল। অবশেষে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে বিএনপি ত্যাগ করে জাতীয় পার্টিতে যোগদান করেন।

২০১৪ সালে কালীগঞ্জ উপজেলার চাপারহাট উচ্চ বিদ্যালয় মাঠে যোগদান অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ নিজে থেকে লালমনিরহাট-২ আসনের প্রার্থী হিসেবে বাবুলের নাম আগাম ঘোষনা করেন। এরপর চলতি বছরে আদিতমারী উপজেলার কুমড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় পুনরায় লালমনিরহাট-২ আসনের জাপার প্রার্থী হিসেবে বাবুলের নাম ঘোষনা করেরন জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ। কিন্তু কথা দিলেও শেষ পর্যন্ত কথা রাখেননি এরশাদ। গত ২৫ নভেম্বর আওয়ামীলীগ তথা মহাজোটের প্রার্থী হিসেবে লালমনিরহাট-২ আসনে মনোনয়ন পান বর্তমান সংসদ সদস্য সমাজ কল্যান প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। ফলে জাপা প্রার্থী হিসেবে মনোনয়ন বঞ্চিত হন রোকন উদ্দিন বাবুল।

এতে অনেকটা ক্ষিপ্ত হয়ে দ্বিতীয় বারের মত দল বদল করে পুনরায় বিএনপিতে যোগদান করেছেন জাপার কেন্দ্রীয় নেতা রোকন উদ্দিন বাবুল। মঙ্গলবার সকালে বিএনপি’র চেয়ারপার্সনের দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু’র হাতে ফুল দিয়ে পুনরায় নিজ ঘরে ফিরে যান বাবুল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপি’র সদস্য ব্যারিষ্টার হাসান রাজিব প্রধান, রংপুর জেলা বিএনপি’র সভাপতি এমদাদুল হক ভরসা ও রংপুর মহানগর বিএনপি’র সভাপতি সাইফুল ইসলামসহ দলের স্থানীয় নেতাকর্মীরা।

যোগদান করেই লালমনিরহাট-২ আসনে বিএনপি’র তথা জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে মনোনয়ন চেয়েছেন রোকন উদ্দিন বাবুল। এ আসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য সালেহ উদ্দিন আহমেদ হেলাল, কালীগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক চন্দ্রপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হলেও এখন পর্যন্ত কারো নাম ঘোষনা করা হয়নি। বাবুলের যোগদানের বিষয়ে আলোচনা চলমান থাকায় এ আসনে বিএনপি প্রার্থীর নাম ঘোষনা করেনি। তবে বিএনপি’র একটি নির্ভরযোগ্য সুত্র দাবি করে, লালমনিরহাট-২ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে বাবুলের মনোনয়ন অনেকটাই চুড়ান্ত। তবে দলীয় কিছু আনুষ্ঠানিকতা শেষে নাম ঘোষনা করা হবে।

বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপি’র সভাপতি সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু যোগদানের সত্যতা নিশ্চিত করে জানান, আদর্শ বিচ্যুত হয়ে কিছু দিন ভিন্ন মতাদর্শে ঘুরে পুনরায় শহীদ জিয়ার আদর্শে ফিরে আসায় রোকন উদ্দিন বাবুলকে যোগদান করে নেয়া হয়েছে। বাবুল লালমনিরহাট-২ আসনের মনোনয়ন চেয়েছেন। তবে চুড়ান্তের বিষয়টি পরে জানানো হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com