শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

মধুমতি নদী ভাঙ্গন ও বন্যার্তদের মাঝে মধুখালীতে মহিলা পরিষদের চাল বিতরণ

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি::

ফরিদপুরের মধুখালীতে মধুমতি নদীর ভাঙ্গন ও বন্যার্তদের মাঝে চাল বিতরন করেছে বাংলাদেশ মহিলা পরিষদের মধুখালী সাংগঠনিক জেলা শাখা।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার কামারখালী ইউনিয়নের ফুলবাড়ীয়া এলাকায় মধুমতি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙ্গন ও পানি বন্দি ৫০টি পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়েছে।

চাল বিতরণ করেন ফরিদপুর জেলা পরিষদের সদস্য ও বাংলাদেশ মহিলা পরিষদের মধুখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুরাইয়া সালাম। এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) ও মহিলা পরিষদের লিগ্যাল এইড সম্পাদক মোরশেদা আক্তার মিনা। মধুখালী সাংগঠনিক জেলা শাখার সাধারন সম্পাদক শামসুন নাহার মিনা, প্রোগ্রাম এক্সিউটিউভ জেসমিন ইসলাম, সাবেক ইউনিয়ন পরিদের সদস্য নুর নাহারসহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com