শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালীতে র্যাবের অভিযানে ১ হাজার ৬শত পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮।
র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এবং স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মাহিদুল হাসান এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (১৪ এপ্রিল) গভীর রাতে মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের টাকদিয়া গ্রামে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ মোক্তার শেখ(২৭)কে ১ হাজার ৬শত পিস ইয়াবাসহ আটক করে। সে উপজেলার কামালদিয়া ইউনিয়নের টাকদিয়া গ্রামের মৃত নিজাম শেখের ছেলে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত মোক্তারের বিরুদ্ধে মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।