বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি॥ ফরিদপুরের মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের ত্রিবার্ষিক নিবার্চান শুষ্ঠ শান্তিপুর্ন ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ৯ থেকে একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়ে রাত ৮টায় ফলাফল ঘোষনা করা হয়। দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বীতা হলেও একক ভাবে দুটি পদের বিপরীতে দুজনে প্রতিদ্বন্দ্বীতা করেন।
বাদশা মিলন পরিষদের আবুল বাশার বাদশা ৮শত ভোট পেয়ে সভাপতি নির্বাচিত তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ শহিদুল ইসলাম ৭শ ১০ ভোট পেয়েছেন এবং মাঝহারূল ইসলাম মিলন ৯শ ৪২ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সাঈদ মিয়া পেয়েছেন ৫শ ৭৫ ভোট।
অপরদিকে শহিদুল সাঈদ খোকন আবুল পরিষদের জ্যৈষ্ঠ সহসভাপতি ও সহসভাপিসহ ৫টি পদে নির্বাচিত হয়েছেন।
মির্জা আক্তারুজ্জামান খোকন-৬শ ৯৫ ভোট পেয়ে জ্যৈষ্ঠ সহসভাপতি নির্বাচিত হয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রাথী মোঃ শফিউল আলম-৬শ ১১, মোঃ আবুল কালাম আজাদ ৭শ ৩৪ ভোট ফেয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ বাচ্চু বিশ্বাস পেয়েছেন ৬শ ১ ভোট, মোঃ আবুল কাশেম আবুল ৭শ ২৯ ভোট পেয়ে উপসাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন নিকতম প্রতিদ্বন্দ্বী মোঃ সোহেলা রানা রুবেল পেয়েছেন ৫শ ৩৫ ভোট, মোঃ আতিয়ার রহমান মোল্যা ৮শ ২৫ ভোট পেয়ে সহসাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন তার নিকতম প্রতিদ্বন্দ্বী মাঃ শাহজাহান মোল্যা ৫শ ৪৭ ভোট পেয়েছেন, মোঃ সাহাবুল বিশ্বাস ৪শ ৩৪ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নিবাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ রবিউল ইসলাম লটাই পেয়েছেন ৪শ ২ ভোট, মির্জা মুরাদ হোসেন ৮শ৫৪ ভোট পেয়ে অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন তার নিকতম প্রতিদ্বন্দ্বী মোঃ নাজমূল হোসেন খান ৫শত ভোট এবং মোঃ ওবায়দুল ইসলাম ৯শ ৪৬ ভোট পেয়ে ক্রীড়া-সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ মিজানুর রহমান কালা পেয়েছেন ৪শ ৫৯ ভোট।
নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে, মোট ১ হাজার ৫শ ৯১ ভোটারের মধ্যে ১ হাজার ৫শ ৫২ জন ভোটার তাঁদের ভোটারাধিকার প্রয়োগ করেন।