সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের নবনির্বাচিত সভাপতি-সাধারন সম্পাদককে মথুরাপুর যুব সংঘের উদ্যোগে সংবর্ধনা

শাহজাহান হেলাল,মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি::ফরিদপুরের মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের নবনির্বাচিত সভাপতি মোঃ আবুল বাশার বাদশা ও সাধারন সম্পাদক মির্জা মাঝহারুল ইসলাম মিলন কে মথুরাপুর যুব সংঘের উদ্যোগে গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে মথুরাপুর উচ্চ বিদ্যালয় মাঠে গাজনা ইউনিয়ন আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক মোঃ তৌজিত হোসেন খানের সভাপতিত্বে ও মনিরুজ্জান মনিরের সঞ্চালনায় গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও ফরিদপুর জেলা পরিষদের সদস্য মির্জা আহসানুজ্জামান আজাউল,গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আঃ মান্নান মোল্যা,গাজনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুখেন মজুমদার ,মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের নব নির্বাচিত সভাপতি আবুল বাশার বাদশা ও সাধারন সম্পাদক মির্জা মাঝহারুল ইসলাম মিলনসহ প্রমুখ।
সংবর্ধনা সভা পরবর্তী টেলিভিশন ও বেতার শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সংগীতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গভীর রাত পর্যন্ত শত শত নারী-পুরুষ সংগীতা অনুষ্ঠান উপভোগ করেন ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com