রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি::
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রাদোর্ভাবের কারনে দুঃস্থ ও কর্মহীনদের সাহায্যে ফরিদপুরের মধুখালী বহুমুখী সমবায় সমিতির খাদ্য সামগ্রী বিতরণ।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১২টায় মধুখালী প্রেসক্লাব চত্বরে সমিতির সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ। চাল, ডাল ও আলু খাদ্য সামগ্রী শতাধিক পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির সাধারন সম্পাদক মির্জা গোলাম ফারুক, সহসভাপতি মোঃ আলমগীর মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মনোয়ার হোসেন, অর্থ সম্পাদক কামরুজ্জামান হিমু ও হাজী আব্দুল মালেক সিকদার, মোঃ আলী আকবর প্রমুখ।