শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি::
মধুখালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনের নব কমিটিতে রেজাউল হক বকু সভাপতি এবং কাজল বসু সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে। ১৭ মার্চ শনিবার মধুখালী প্রেসক্লাব মিলনায়তনে কাজল বসুর সভাপতিত্বে প্রথম কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে বার্ষিক রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক রেজাউল হক বকু। আর্থিক রিপোর্ট পেশ করেন অর্থ সম্পাদক এ্যাড. আলিউজ্জামান খোকন। বার্ষিক রিপোর্ট এর উপর উপস্থিত সদস্যবৃন্দ আলোচনা করেন। দ্বিতীয় অধিবেশনে মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে মো. রেজাউল হক বকু এবং সাধারণ সম্পাদক হিসেবে কাজল বসু সহ ১৭ সদস্য বিশিষ্ঠ একটি কমিটি গঠন করা হয়। কমিটি আগামী দুই বছর কার্যাক্রম পরিচালনা করবেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন জৈষ্ঠ্য সহ-সভাপতি সৈয়দ এটিএম মাসউদ, সহ-সভাপতি পিকু আহসান হাসিব, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জহুরুল হক, শাহজাহান হেলাল, সাংগঠনিক সম্পাদক আবুল বাসার, অর্থ সম্পাদক এ্যাড. আলিউজ্জামান খোকন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মতিয়ার রহমান মিয়া, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, দপ্তর সম্পাদক সালেহীন মোহাম্মদ সাম্মী, পাঠাগার সম্পাদক মেহেদী হাসান পলাশ। নির্বাহী সম্পাদক মো. আব্দুর রহমান, হাজি আব্দুল মালেক সিকদার, মো. নজরুল ইসলাম, আকরাম খান ও শফিউল আলম।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান মোল্যা, পৌরপিতা খন্দকার মোরশেদ রহমান লিমন.ওয়ার্কার্স পাটির পলিট ব্যুরো সদস্য মনোজ সাহা, উপজেলা বিএনপি সাধারন সম্পাদক আবুল কাশেম আবুল, ফরিদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ মাহাবুবুল হক পিকুল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ইলিয়াস মিয়া, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মির্জা আক্তারুজ্জামান খোকন।
এ সময় ইপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী গোলাম মনসুর নান্নাু, উপজেলা আওয়ামামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ ওহিদুজ্জামান বাবলু মিয়া, পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মাদ আলী মিয়া,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ মিয়া, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ রায় সহ প্রমুখ।