শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শাহজহান হেলাল, মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি॥ বর্তমান সরকারের দেশ ব্যাপি উন্নয়নকে জনসমুখে তুলে ধরার লক্ষ্যে সারা দেশের ন্যায় ফরিদপুরের মধুখালীতে তিন দিন ব্যাপি উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়।
আজ রোববার দুপুরে উন্নয়ন মেলায় অংশ গ্রহন করায় এবং পত্রিকার মাধ্যমে জনসমুখে তুলে ধরায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মধুখালী প্রেসক্লাবকে শুভেচ্ছা স্মারক তুলে দেন ক্লাবের সভাপতি কাজল বসুর হাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদত হোসেন কবির।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মনজুর হোসেন। উন্নয়ন মেলার সংবাদ সংবাদপত্রে প্রকাশিত হওয়ায় প্রশাসনের পক্ষ সাংবাদিকদের ধন্যবাদ জানান।