সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি::
ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের লক্ষণপুর দামোদরদি গ্রামে অবস্থিত প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া সাংস্কৃতি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাতে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো.সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিদ্যালয় মাঠে ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমএম বাবুল আক্তার,প্রচার সম্পাদক মো. াতিয়ার রহমান মিয়া, সদস্য মো.জাহাঙ্গীর আলমসহ শিক্ষক, অভিভাবক, পরিষদের সদস্য ও শিক্ষার্থীসহ স্থানীয় সর্বস্তরের মানুষ।