সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

মধুখালী পৌর মেয়র লিমন সরকারী সফরে ভারত গমন

শাহজাহান হেলাল, মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি॥ ফরিদপুরের মধুখালী পৌরসভার মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন ৩ দিনের সরকারী সফরে বৃহস্পতিবার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর হতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ভারত গমন করেছেন।

পৌরসভা কার্যালয় সূত্রে জানা যায়, ভারতের একটি প্রতিষ্ঠান অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব লোকাল সেলফ গভর্ণমেন্ট কর্তৃক আয়োজিত নিউ দিল্লিস্থ ইন্ডিয়া হেবীটেট স্টোর এ অনুষ্ঠিতব্য সাউথ এশিয়া সিটিজ সামিট-২০১৮ অংশ গ্রহণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তত্বাবধানে মধুখালী পৌরসভার মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন ৪-৫ মে কর্মসূচীতে অংশগ্রহণ করবেন। এ জন্য ৩-৬ মে তিনি ভারতে অবস্থান করবেন। তাঁর এ সফর সফল হতে সকলের নিকট দোয়া কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com