সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি॥ ফরিদপুরের মধুখালী পৌরসভার মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন ৩ দিনের সেমিনারে যোগ দিতে রোববার রাতে উত্তর কোরিয়া গমন করেছেন।
জানা গেছে, জাতিসংঘের ইউএনআইএসডিআর অফিস ইন ইনসিওন ফর নরদেষ্ট এশিয়া এন্ড গ্লোবাল এডুকেশন এন্ড ট্রেনিং ইনস্টিটিউট এর আমন্ত্রনে ‘ইনভাইটেশনটু ট্রেনিং অব ট্রেইনার্স অনআরবানরিসকরিডাকশন এন্ড মেকিংসিটিসরিসাইলেন্টফর বাংলাদেশ’ বিষয়ক এক কর্মশালায় অংশগ্রহণ করতে রোববার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন উত্তর কোরিয়ার উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেছেন। তিনি সেখানে ২৮ আগষ্ট হতে ৩০ আগষ্ট ৩ দিনের কর্মশালায় অংশগ্রহণ করে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে কিভাবে নিজ দেশের পৌরসভাকে উন্নয়ন করা যায় সে বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবেন ও বাস্তবায়ন করবেন। তিনি ২৭ আগষ্ট হতে ৩১ আগষ্ট পর্যন্ত উত্তর কোরিয়ায় অবস্থান করে ১ সেপ্টেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। সে সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।
উল্লেখ্য, এর আগে তিনি যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম ও ভারত সফর করেছেন।