বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

শিরোনামঃ

মধুখালী পৌর আ’লীগের মতবিনিময় সভা

শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি॥

ফরিদপুরের মধুখালীতে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় মধুখালী পৌর আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের গোন্দাদিয়া বিশ্বাস পাড়া ইয়ার আলী বিশ্বাসের উঠানে ফরিদপুর-১ (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা) আসনের মহাজোট ও আ’লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী মনজুর হোসেন বুলবুল এর পক্ষে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ওয়ার্ড আ‘লীগের সভাপতি মো. দিরাজ মোল্যার সভাপতিত্বে ও প্যানেল মেয়র মির্জা আব্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, পৌর আ‘লীগের সভাপতি হাজি মোহাম্মদ আলী মিয়া, সাধারণ সম্পাদক মির্জা আক্তারুজ্জামান খোকন, উপজেলা আ‘লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলিউজ্জামান খোকন, তথ্য ও গবেষণা সম্পাদক শাহ্ মো. ফারুক হোসেন, সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম তুহিন, উপজেলা মহিলা আ‘লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য সুরাইয়া সালাম, পৌর কাউন্সিলর আনিসুর রহমান লিটন, মোরশেদা আক্তার মিনা, ৩নং ওয়ার্ড আ‘লীগের সাধারণ সম্পাদক আলম বিশ্বাস, ৪নং আ‘লীগের সভাপতি রাশেকুল আমিন রশিদ, সেলিম রেজা সলেমান সিকদার, আলাউদ্দিন বিশ্বাস, মো. সেকেন বিশ্বাস, সাহাবুদ্দিন বিশ্বাস, দুখু মিয়া, উজ্জল বিশ্বাস, আব্দুল কাদের মোল্যা, আনোয়ার মল্লিক ও লুৎফর মল্লিক, নুরু মল্লিক প্রমুখ।

উপস্থিত ৩নং ওয়ার্ডের সকল ভোটার আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনের মহাজোট ও আ’লীগ মনোনিত প্রার্থী মনজুর হোসেন বুলবুল এর নৌকা প্রতীকে সর্বোচ্চ ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com