বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শাহজাহান হেলাল,মধুখালী (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা ১০ এপ্রিল মঙ্গলবার: ফরিদপুরের মধুখালীতে চলতি বছর গতকাল সোমবার বিকালে চলতি বছর জেএসসি পরীক্ষার বৃত্তির ফল প্রকাশিত হয়েছে ।
বৃত্তির ফলাফলে মধুখালী উপজেলায় মোট ৭৫ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছেন। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন ২৮ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেন ৪৭ জন। এদিকে বৃত্তির ফলাফলে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ৩০জন বৃত্তি লাভ করে উপজেলার শীর্ষে অবস্থান করছে।
মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদুল মনসুর সন্তোষ প্রকাশ করে জানান, এবছর ৩০জন শিক্ষার্থীর মধ্যে ট্যালেন্টপুলে ১৭জন এবং সাধারণ গ্রেডে ১৩জন বৃত্তি লাভ করেছেন। তবে ট্যালেন্টপুলে ১৭ জনের মধ্যে ১২জনই মেয়েরা বৃত্তি পায়েছে ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হাসান ফলাফল নিশ্চিতকরে বলেন, এবছর মধুখালী উপজলোয় মোট ৭৫জন ছাত্র-ছাত্রী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ২৮ জন এবং সাধারণে ৪৭জন। এরমধ্যে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে সর্বোচ্চ ৩০জন বৃত্তি লাভ করে উপজেলায় সেরা অবস্থানে রয়েছে। এর পর রয়েছে ফরিদপুর চিনিকল উচ্চ বিদ্যালয় ১৫জন এবং মাহমুদুন্নবী উচ্চ বিদ্যালয় ৮জন, বাগাট উচ্চ বিদ্যালয় ৫জন, মির্জা কান্দি আড়–য়াকান্দি উচ্চ বিদ্যায়ল ৫জন।
মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বৃত্তি প্রাপ্ত ৩০জনের মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্তরা হলো মো. সাবারুল ইসলাম সায়েম, এস এম সাজেদ রহমান, মো. বিজয় রহমান, মো. জিহাদুল ইসলাম, মো. সাঈদুর রহমান নাইম, সুমাইয়া হক আনিকা, লামিয়া নাজনীন বেলী, উম্মে রহমান রিতু, মির্জা মেহরীন হাসান, সেজুতি রায়, আদিতি তাবাসসুম, জয়ারিয়া ইসলাম জেবা, মাসুমা মিম, সানজিদা আক্তার নদী, ফারিয়া খান বর্ষা, তারিমা ইসলাম তমা, মিথিলা ফারজানা এবং সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্তরা হলো মিসকাত হায়দার মিশন, মো. হাফিজুর রহমান, মো. হাসিবুল হাসান শান্ত মোল্যা, ইউসুফ আহমেদ, মো. মুজাহিদ, মো. মেহেদী হাসান, তানভীর ইসলাম, ফাতেমা ইসলাম শামন্তি, চামেলী আক্তার, অনিন্দীতা সিকদার তানুশ্রী, রাজিয়া সুলতানা, মুন্নী হক এবং বর্ষা সুলতানা।