শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি॥ ফরিদপুরের মধুখালী উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মধুখালী পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ আলী মিয়া।
বুধবার বেলা ১১ টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে সকল নির্বাচিত সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতি ক্রমে দু’বছরের জন্য পূণরায় সভাপতি নির্বাচিত করা হয়েছে। নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হাসান।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদুল মনসুর, নির্বাচিত অভিভাবক সদস্য মুরাদুজ্জামান মুরাদ, আতিয়ার রহমান মোল্যা, রাশেকুল আমিন, মির্জা আকতারুজ্জামান খোকন, লাবনী জামান, উপজেলা চেয়ারম্যান মো. আজিজুর রহমান মোল্যা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. আলিউজ্জামান খোকন, তথ্য ও গবেষণা সম্পাদক ও ম্যানেজিং কমিটির সদস্য শাহ মো. ফারুক হোসেন, যুবলীগ নেতা শাহিদুল ইসলাম জাহিদ, প্যানেল মেয়র মির্জা আব্বাস হোসেনসহ বিদ্যালয়ের সকল শিক্ষক উপস্থিত ছিলেন।