রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি::
ফরিদপুরের মধুখালীতে “আসুন পরিবারকে ডায়াবেটিস মুক্ত রাখি” প্রতিপাদ্যকে সামনে নিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে মধুখালী ডায়াবেটিক সমিতির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) বিকেল ৪ টায় মধুবন সপিং মলের তৃতীয় তলায় মধুখালী ডায়াবেটিক সমিতির সভাপতি আবু সাঈদ মিয়ার সভাপতিত্বে ও সমিতির সাধারন সম্পাদক মোঃ নুরুজ্জামান মোল্যা ও প্রভাষক সঞ্জিব কুমার রায়ের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর ডায়াবেটিক সমিতির সভাপতি ও সাবেক এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর ডায়াবেটিক সমিতির সাধারন সম্পাদক অধ্যপক শেখ আব্দুস সামাদ, হাসিবুল আমিন, অধ্যপক ড.মো.শামসুদ্দিন ইলিয়াস।
এসময় বক্তব্য রাখেন মধুখালী পৌরপিতা খন্দকার মোরশেদ রহমান লিমন, পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মাদ আলী মিয়া, বাম রাজনৈতিক ব্যক্তিত্ব মনোজ সাহা, আলমগীর কবির মিয়া ও মধুখালী ডায়াবেটিক সমিতির হাজী আঃ মালেক সিকদার, আহম্মেদ জামাল, চিত্তরঞ্জন ঘোষ, মো. মুরাদ মিয়া, আলমগীর কবির মিয়া সহ প্রমুখ।
আলোচনা বক্তাগন বলেন, সব অসুখের মা হচ্ছে ডায়াবেটিস। তার থেকে রক্ষা পেতে সচেতনতাই বড় ঔষধ। পরিবারসহ সবাইকে সচেতন হওয়ার আহবান রাখেন বক্তাগন তাঁদের বক্তব্যে।