বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

মধুখালীর রায়পুর ইউনিয়নে আ’লীগের মতবিনিময় সভা

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি::

ফরিদপুরের মধুখালী উপজেলাতে নির্বাচন পরবর্তী শুভচ্ছো বিনিময় শুরু করেছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বিশিষ্ট শ্রমিক নেতা মির্জা মনিরুজ্জামান বাচ্চু।

সোমবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত রায়পর ইউনিয়নের ব্যাসদী নবী সংঘ মিলনায়তনে মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে ও লক্ষীনারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জগন্নাথদি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, উপজেলা আওয়াীলীগের সাংগঠনিক সম্পাদক এম.এম.বাবুল আক্তার, প্রচার সম্পাদক আতিয়ার রহমান মিয়া, আব্দুর রাজ্জাক, রায়পুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ সাত্তার শেখ, সাধারন সম্পাদক খন্দকার মোঃ শাহাজাহান, সাংগঠনিক সম্পাদক শাহজাহান হেলাল, ব্যাসদি ভোট কেন্দ্রের আহবায়ক মো. মাসুদুর রহমান, মোঃ জিয়াউর রহমান জুয়েল, মোঃ তারিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও আসাদুজ্জামান ফুয়াদ ও আবুল কাশেম, পৌর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক হুমায়ুন আহমেদ রানা প্রমুখ। এসময় রায়পুর ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com